শ্রীমঙ্গলে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সংগ্রাম দত্ত:

Manual2 Ad Code

চারিদিকে সবুজ চা বাগান ও বনাঞ্চলে ঘেরা কসমোপলিটন টাউন শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারের কলার আড়ত থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে।

Manual1 Ad Code

শনিবার (১৯ জুলাই )দুপুর ৩.৪০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা শহরের পৌর বাজারে কলার আড়ত ( নতুন বাজার) এ ব্যবসায়ী ও ক্রেতাগণ হঠাৎ একটি সাপ দেখে দোকানের সবাই আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। প্রতিষ্ঠানের পরিচালক স্বপন কুমার দেব সজল স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, এটি একটি সবুজ ফণিমনসা সাপ। পরবর্তীতে ফাউন্ডেশন কর্তৃপক্ষ শ্রীমঙ্গল বন বিভাগে রেঞ্জ কার্যালয়ের কর্তৃপক্ষের নিকট সাপটিকে হস্তান্তর করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল উপজেলা চারিদিকে বনাঞ্চল হাওর ও চা বাগান দ্বারা পরিবেশিত। শহরের থেকে কয়েক কিলোমিটার দূরেই লাউয়াড়া জাতীয় বনাঞ্চল ও পাহাড়ে এলাকা এক শ্রেণীর প্রভাবশালী গোষ্ঠী কর্তৃক ধ্বংস, দখল করে বিভিন্ন ধরনের রিসোর্ট, চা বাগান, লেবু, আনারস ও কাঁঠালবাগান তৈরি বসতি স্থাপন করে বনাঞ্চলের বনজ সম্পদ উজাড় করায় বন্যপশু পাখির তীব্র খাদ্য সংকট দেখা দেয় । ফলে প্রাণীগুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে। বিভিন্ন বাসা বাড়ি, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে তাদের দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে তারা বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে বন বিভাগের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code