বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ।

Manual6 Ad Code

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে- সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ।

কর্মসূচিসমূহে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code