ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিদেশফেরত যুবকের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

মৌলভীবাজারে রাজনগর উপজেলায় বিআরটিসি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা গেছেন।

রোববার (৩১ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক স্থানে এই ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

মোটরসাইকেলের চালক আয়ন মিয়া (২৮) মুন্সিবাজারের ব্রাহ্মণগাঁওয়ের আরব আলী মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তিনি এই মাসে বিদেশ থেকে দেশে এসেছেন।

Manual2 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে উপজেলার খলাগাঁও কবরস্থান  নামক স্থানে রাজনগর সিলেট রোডে সড়ক দুর্ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলেই যুবক মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক নিহত ব্যক্তিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে রাজনগর ফায়ার সার্ভিস।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code