সিলেটে দরিদ্র অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের মধ্যে ফিল্প রিলিফ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বর্তমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্ভোগে সিলেটে দরিদ্র, কর্মহীন অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য ও বাংলাদেশে যৌথভাবে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রি আইটি লার্নিং প্রজেক্ট “ফিল্প রিলিফ”। এ কার্যক্রমের সহযোগিতায় ছিলো ডি এইচ ফাউন্ডেশন, মিডিয়া পার্টনার ছিলো এন টিবি ইউরোপ ও ডেইলি সিলেট নিউজ।
শুক্রবার (২২মে) বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্থার কার্যালয়ে ফিল্প এর পক্ষ থেকে স্হানীয় বাক-শ্রবণ প্রতিবন্ধী ও দরিদ্র প্রায় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিজনকে বিভিন্ন প্রকারের প্রায় ২২কেজি করে খাদ্য সামগ্রীর ও জনপ্রতি কিছু নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ এর পরিচালনায় এ খাদ্য সহায়তা বিতরনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব জনাব সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ,এস এম পি’র জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন,ফিল্প রিলিফ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল হোসেন,হেড অব ভলান্টিয়ার জিয়াউল ইসলাম,ভলান্টিয়ার কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, ভলান্টিয়ার ফিল্প রিলিফ মিজান মু্ন্না প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বর্তমান করোনা পরিস্থিতিতে দরিদ্র কর্মহীন অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য “ফিল্প রিলিফ” এর উত্তরোত্তর সফলতা কামনা করে সংস্থার প্রতিষ্ঠাতা সহ এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ফিল্প এর প্রতিষ্ঠাতা, এনটিবি ইউরোপের চীফ রিপোর্টার ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আকরাম হোসেন জানান তাদের এই সংস্হার পক্ষ থেকে করোনা ভাইরাসের এ মহামারীরর সময়ে দরিদ্র কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে সিলেট বিভাগের চার জেলায় প্রায় ১৪শ পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ তারা নিয়েছেন,ইতোমধ্যে প্রায় ২৫০ পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে ১৪শ পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরন করা হবে। তিনি বলেন শিক্ষিত বেকার দরিদ্র অসহায় মানুষজনকে ফ্রি আইটি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যুগোপযোগী করে গড়ে তোলে স্বাবলম্বী করা এবং দেশ বিদেশে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে আমাদের এ সংস্থাটির যাত্রা,একই সঙ্গে সমাজের এবং দেশের যেকোনো আপদকালীন সময়ে ও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করার স্বপ্ন আমরা লালন করে আসছি। এ ক্ষেত্রে ফিল্প এর ৯জন দূত ও বন্ধু মহলের আন্তরিক সাহায্য অসহযোগিতাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাদের সকলের প্রতি ধন্যবাদ জানান তিনি। আকরাম হোসেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি অসহায় মানুষের কল্যানে দেশ ও বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানবানদেরকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্থার কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মকসুদ আহমদ মকসুদকে এ ধরনের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে কাজ করায় ধন্যবাদ জানিয়ে এ সংস্থার উন্নয়ন ও কল্যানে তাঁর সংস্থা একযোগে কাজ করা সহ সকল সময়ই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code