সিলেটে দুর্নীতি প্রতিরোধে গণশুনানী ২৮ নভেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

সিলেটে দুর্নীতি প্রতিরোধে গণশুনানী আগামী ২৮ নভেম্বর সকাল ৯টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানী অনুষ্ঠিত হবে।

দুর্নীতি প্রতিরোধে গণশুনানী ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালন উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ এসএসকেএস সম্মেলন কক্ষে সোমবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুদক, সিলেট অঞ্চলের পরিচালক এস এম মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক নূর-ই-আলম। সভায় বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতি, ব্র্যাক, আশা, টিআইবি, টিএমএসএস আশার আলো ও জিডিএফ এর প্রতিনিধিবৃন্দ।

Manual2 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর সকাল ৯টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দুদক এর কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানে দুর্নীতি সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উক্ত শুনানীতে উত্থাপন করা যাবে। সভায় জানানো হয়, এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আগামী ২৫ নভেম্বর এর মধ্যে দুদক উপপরিচালক নূর-ই-আলম (ফোন ০১৭১০৪৩৭৫০৭) অথবা জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (ফোন ০১৭১৮০৩৪৩৭০) এর সাথে যোগাযোগ করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code