সিলেটে দৈনিক উত্তরপূর্বে’র সংবাদকর্মীর “অমিত দাস শিবুর” লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট প্রতিনিধি – শরীফ গাজী: সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’

Manual3 Ad Code

এর আগে গত ২৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে।  তিনি এক ছেলে ও এ মেয়ে’র  জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code