সিলেটে ভারতীয়  চিনি’সহ ০২ জন  চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে  ৩,১৫,৮৪০/- (তিন লক্ষ পনের হাজার আটশত চল্লিশ) টাকার ভারতীয় পন্য চিনি, ০১টি ডিআই পিকাআপ গাড়িসহ ০২ (দুই)জন  চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গল বার  ০৩ তারিখে, অনুমান ০৬:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ এসএমপি শাহপরাণ  (রহ.) থানাধীন   সুরমা গেইট  সাকিনস্থ সিলেট তামাবিল বাইপাস রাস্তার মুখে এসআরটি  এন্টার প্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও গাড়ি’সহ আসামী গ্রেফতার করে।
আসামী ১। আলী আহমদ @  শহীদ  (১৯)  ২।  সারেয়ার আহমদ  (২০) দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে ভারতীয় পণ্য জব্দ করা হয়। আসামীদের  বিরুদ্ধে এসএমপি শাহপরাণ(রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।
তবেনঅভিযান পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ- সহকারি পুলিশ কমিশনার জনাব তপন সরকার, পুলিশ পরিদর্শক জনাব ফজলুর রহমান, এসআই(নিঃ)/ জয়ন্ত কুমার দে এবং সঙ্গীয় ফোর্সবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code