সিলেটে মহান বিজয় দিবস উদযাপনের খবর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মহান বিজয় দিবস
উদযাপন
মাইসান ল্যাবরেটরি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে মাইসান ল্যাবরেটরির উদ্যোগে ১৬ ডিসেম্বর দক্ষিণ সুরমার লাউয়াইয়ে মাইসান ল্যাবরেটরির কার্যালয়ে এক আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাইসান ল্যাবরেটরির প্রধান পরিচালক ডা. মিফতাহুল হোসেন সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক, প্রধান বক্তা ছিলেন ঔষধ প্রশাসন বিভাগ সিলেট এর সহকারী পরিচালক কামরুল শিকদার। বক্তব্য রাখেন- ইস্টার্ণ ল্যাবরেটরির প্রোপ্রাইটর শ্রীবিকাশ, নিউ হারবাল ল্যাবরেটরির ম্যানেজিং পার্টনার আলাউদ্দিন, রোজ মার্ক ফার্মাসিটিক্যাল কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর বারেক মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

 

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন : মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ১৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতা, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সহ সভাপতি চুনু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মতিউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সহ সভাপতি ইমাদ উদ্দিন নাসিরী, অর্থ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক শরিফ আহমদ, নির্বাহী সদস্য খায়রুল আমিন রাফসান, সদস্য আজমল আহমদ রুমন, আওয়ামীলীগ নেতা খিজির খান, পংকি মিয়া, গৌছ মিয়া, তাহসিন আহমদ দিপু, আতিকুর রহমান, হাজী আতিকুর রহমান, শানর মিয়া, মহিউদ্দিন আহমদ, আখতার হোসেন, আনোয়ার আলী, আবুল মিয়া, মুমিন হোসেন, নেছার আলী, সিলাম ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, সাহেল আহমদ চৌধুরী কামাল মেম্বার, সেলিম আহমদ মেম্বার, তুহিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, শিক্ষা কর্মকর্তা রাজ্জাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল আহসান, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ফুরুজা বেগম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাক উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, আনসার বিডিবি কর্মকর্তা তানিয়া লাইজু, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মুমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, যুবলীগ নেতা লাহিন আহমদ, মনসুর আহমদ চৌধুরী, নন্দন চন্দ্র পাল, নিজাম উদ্দিন, লায়েক আহমদ জিকু, জাকারিয়া উল হক দক্ষিণ সুরমা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি কামরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলা প্রাঙ্গণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন এবং পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথিরা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ঃ মহান বিজয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ১৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, কৃষি কর্মকর্তা সুব্রত কর, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন করেন।ফেঞ্চুগঞ্জে কাইয়্যার গুদাম প্রাঙ্গণে বদ্ধভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

Manual6 Ad Code

বালাগঞ্জ উপজেলা প্রশাসন ঃ মহান বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি পলাশ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম কামাল, পুর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পুর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, সাংবাদিক বুলন, আওয়ামীলীগ নেতা নয়ন তালুকদার প্রমুখ।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code