সিলেটে ৪ লক্ষাধিক টাকার চোরাই পণ্যসহ যুবক গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্: সিলেটে ৪ লক্ষাধিক টাকার চোরাই পণ্যসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।গ্রেফতারকৃত যুবক সিলেটের গোয়াইনঘাটের গুচ্ছগ্রামের চেরাগ আলীর ছেলে শরীফ মিয়া (২৫)।

শুক্রবার (৪ডিসেম্বর) অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪লাখ ৩৪ হাজার ১৫০ টাকার ভারতীয় পণ্যে জব্দ করা হয়।

Manual7 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

তিনি জানান, গ্রেফতারকৃত চোরাকারবারি জিজ্ঞাসাবাদে ভারতীয় পণ্যে অবৈধভাবে দেশে নিয়ে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code