সিলেটে ৮ হাজার ছাড়িয়েছে করোনাক্রান্তের সংখ্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৫৪ জন এবং মৌলভীবাজারের ৫ জন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

সবশেষ সোমবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩৬৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১২, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ এবং মৌলভীবাজারে ৯৯১ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৫২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯০, সুনামগঞ্জে ১ হাজার ১৪২, হবিগঞ্জে ৭১৯ ও মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Manual3 Ad Code

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১০, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Manual3 Ad Code

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৫৮ জন। এরমধ্যে ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code