সিলেট জেলার ৫০ শতাংশেরও বেশি ইউনিয়নে নৌকার জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ অনানুষ্ঠানিভাবে পাওয়া গেছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ফল। জেলা ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Manual8 Ad Code

ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন ও উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল নির্বাচিত হয়েছেন।

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী ও লামাকাজি ইউনিয়নে বিএনপির কবীর হোসেন ধলা মিয়া বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সবকটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। প্রভাব বিস্তার বা জাল ভোটের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code