সিলেট জেলায় ইউপি নির্বাচনে জয়ী যারা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ ধাপে সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা সিলামে শাহ ওলিদুর রহমান (নৌকা), লালাবাজারে তোয়াহিদুল হক তুহিন (নৌকা), জালালপুরে ওয়েছ আহমদ (নৌকা) ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক আতিক (নৌকা) বিজয়ী হয়েছেন।

Manual8 Ad Code

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (জাপা সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), চারিকাটায় সুলতান মাহমুদ (জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), দরবস্তে বাহারুল আলম বাহার (বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) ও ফতেপুরে রফিক আহমদ (নৌকা) বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে এম নিজাম উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), তোয়াকুলে মো. লুকমান (নৌকা), নন্দীরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল (নৌকা), ফতেহপুরে আমিসনুর রশিদ চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), লেংগুড়ায় মো. মুজিবুর রহমান (নৌকা) ও রুস্তমপুর ইউনিয়নে শাহাব উদ্দিন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।

Manual8 Ad Code

এদিকে জৈন্তাপুরের চিকনাগুল ও দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের ফলাফল এখনও পাওয়া যায়নি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code