সিলেট জেলা ও মহানগর জাপা’র আহবায়ক কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে সম্মেলন প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

Manual1 Ad Code

এতে সিলেট জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. কুনু মিয়াকে ও সদস্য সচিব করা হয়েছে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদকে।

Manual2 Ad Code

মহানগরে আহ্বায়ক করা হয়েছে পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুলকে ও সদস্য সচিব করা হয়েছে সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ লস্কর বশিরকে।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে আগামী ২৫ মে-এর মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code