হলি আর্টিজান হামলার পর জঙ্গি দমনে আন্তর্জাতিক সহযোগিতা বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গি দমনে আন্তর্জাতিক সহযোগিতা আরও বেড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব বলেন, ‘হলি আর্টিজান একটি মোড় ঘোরানো ঘটনা এবং আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং এটি এখনও বলবৎ আছে। এটি বাস্তবায়নের সফলতার কারণে এর পরে আর এমন ঘটনা ঘটেনি। ২০১৬ এর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নশৃংস ও মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ৯ জন ইতালিয়ান, সাত জন জাপানিজ, একজন ভারতীয়, একজন যুক্তরাষ্ট্রের নাগরিকসহ মোট ২০ জন নিহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code