সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে দিনার খাঁন হাসু’র অভিনন্দন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর দিনার খাঁন হাসু সিলেট জেলা বিএনপির কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, তৃণমূল নেতাকর্মীদের সরাসরি ভোটে সিলেট জেলা বিএনপির নেতৃত্ব আপনাদের উপর ন্যস্ত করেছে। আপনাদের নেতৃত্বে  এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে ফিরে পেতে আন্দোলন জোরদার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও  গণতন্ত্র প্রতিষ্টা পাবে বলে বিশ্বাস করি। জেলা বিএনপির সকল কর্মসূচীতে জাতীয়তাবাদী দলের একজন সহকর্মী হিসেবে সব সময় সহযোগিতা করে যাবো। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code