“সিলেট নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমা উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত”

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

সোলেমান হোসেন চুন্নু -সিলেট ব্যুরোচীফ : আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বদরুল ইসলাম বলেছেন, “সিলেট নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমা উপজেলা সব সময় উন্নয়ন থেকে বঞ্চিত। বিগত দিনে বার বার সুযোগ সুবিধা থাকার পরেও দক্ষিণ সুরমা উপজেলায় কাঙ্খিত উন্নয়ন কার্যক্রম সাধিত হয়নি। সরকার যেখানে গ্রামকে শহরের আদলে গড়তে যাচ্ছে, সুযোগ, সুবিধাসহ উন্নয়ন নিশ্চিত করেছে সেখানে ব্যাতিক্রম দক্ষিণ সুরমা উপজেলা। আমরা সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেজন্য আপনাদের সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

Manual1 Ad Code

তিনি শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগী বাজারে গণসংযোগ শেষে  নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

জালাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আতিকুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির আহবায়ক শাহ আলম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, আওয়ামীগ নেতা ময়নুল ইসলাম,  জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ২নং ওয়ার্ডের মেম্বার সফিক উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রেজান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মকদ্দস আলী, জয়নাল আবেদীন, সালেহ আহমদ শাহীন, কাওসার আহমেদ, সায়েক আহমদ, মাহমুদ আলী, মতিউর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code