সিলেট নগর বিএনপির ৬ থানায় আহ্বায়ক কমিটি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানায় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটি। এর মধ্যে একটিতে মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতিকে সদস্যসচিব করা হয়েছে।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এই ৬ কমিটি অনুমোদন দেওয়া হয়।

Manual3 Ad Code

বুধবার  (১৯ ফেব্রুয়ারী ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্যসচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্যসচিব সৈয়দ সরোয়ার রেজা।

Manual3 Ad Code

শাহপরাণ থানা কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্যসচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্যসচিব মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।

দক্ষিণ সুরমা থানা কমিটির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্যসচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক আব্দুল হাসনাত ও সদস্যসচিব জামাল আহমদ।

Manual4 Ad Code

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মহানগরের ৬ থানা ইউনিট আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর জালালাবাদ থানা কমিটির সদস্যসচিব সুদীপ জ্যোতি এষ মহানগর ছাত্রদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code