সিলেট বিভাগে করোনার ভয়ংকর হানা সাংবাদিক, পুলিশসহ আরও ৯৩ শনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ সিলেট বিভাগে দুই সাংবাদিক, পুলিশসহ আরও ৯৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের ২২ জন সিলেটের, ২১ জন সুনামগঞ্জের ২০ জন হবিগঞ্জের এবং ৩০ জন মৌলভীবাজারের বাসিন্দা।

রোববার (৩১ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই সাংবাদিকসহ ২২ জনের করোনা সনাক্ত করা হয়। আক্রান্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।

Manual1 Ad Code

এদিন শাবিপ্রবি’র ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত করা হয়। তারা সকলেই সুনামগঞ্জ জেলার। এছাড়া ঢাকায় রোগ তত্ব বিভাগ থেকে হবিগঞ্জের আরও ২০ জন এবং মৌলভীবাজারের ৩০ জনের করোনা পজিটিভ হওয়ার খবর জানা গেছে।

Manual7 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছেন ৫৫৬ জনে। সুনামগঞ্জে ১৬৫ জন এবং হবিগঞ্জে ১৯১ জন। এছাড়া মৌলভীবাজারে ১২৮ জন করোনা আক্রান্ত রয়েছেন।

Manual3 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এদিন হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১২৪ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের করোনা সনাক্ত হয়।

Manual4 Ad Code

এছাড়া হবিগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে বাহুবলের ৮ জন, চুনারুঘাটের ৪ জন, সদর উপজেলার ৪ জন, আজমিরীগঞ্জের ২ জন, নবীগঞ্জের ১ জন ও লাখাইয়ের ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন।

মৌলভীবাজারে ৩০ জন আক্রান্তের রিপোর্ট ঢাকা থেকে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ। আক্রান্ত নতুন ৩০ জনের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা ১৮জন, কমলগঞ্জ উপজেলায় ৬ জন, কুলাউড়া উপজেলায় ৩জন, বড়লেখা উপজেলায় ২জন এবং রাজনগর উপজেলা ১ জন। এদিন রাতেই আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগের চার জেলায় সহস্রাধিক আক্রান্তের বিপরীতে সুস্থ হয়ে ওঠেছেন ২৫০ জন। এরমধ্যে সিলেটে ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭ জন এবং মৌলভীবাজারে ৪৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩ জন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের ৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code