সিলেট বিভাগে ৪ লাখ ৮২ হাজার ভ্যাক্সিন দেয়ার টার্গেট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল ; তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ বৃহস্পতিবার। সারা দেশের ন্যায় সিলেটেও গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। সিলেট সিটি কর্পোরেশনসহ বিভাগের চার জেলার প্রায় ৫শ’ কেন্দ্রে লোকজনকে সিনোফার্মের টিকা দেওয়া হবে। টিকা দান কেন্দ্রে বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার থাকবে। সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সকল প্রস্তÍুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৪ লাখ ৮২ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার টার্গেট রয়েছে। একদিনে ওই পরিমাণ টিকা দেয়া না গেলে আগামী শনি ও রোববারেও টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানিয়েছেন, নগরীতে আজ গণটিকার দ্বিতীয় ডোজ দিতে ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্র প্রস্তÍুত করা হয়েছে। এছাড়া, সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে শুধুমাত্র ফাইজারের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গণটিকা কার্যক্রমের আওতায় সারাদেশে একদিনে ৮০ লাখ মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেয়ার টার্গেট নেয়া হয়। যাদের সবাইকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code