সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রহিম শেখ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

ঢাকায় কর্মরত সিলেটের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ।

আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

Manual6 Ad Code

কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), স্বপ্না চক্রবর্তী (রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: শফিকুল হাসান সোহেল ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন)। কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

Manual4 Ad Code

প্রসঙ্গত, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সাধারণ সম্পাদক রহিম শেখ
  • সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code