সিসিকে আনোয়ারুজ্জামানের অধ্যায় শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: অনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণে করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে নগরভবনের মেয়র কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি, মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দায়িত্ব হস্তান্তর শেষে আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

Manual8 Ad Code

আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরীর উন্নয়নে তার পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Manual4 Ad Code

গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। তর শপথগ্রহণ শেষ হয়েছে অনেক আগে। আজ অনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণে করলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code