সিলেট রেলপথ প্রকল্প, সুষ্ঠু ব্যয় নিশ্চিত করতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: আখাউড়া-সিলেট রেলপথের ব্যাপারে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ডুয়েল গেজ ডাবল লাইন। তাদের সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। বরং এ রুটের রেলপথে বর্তমান মিটার গেজ সিঙ্গেল লাইন তুলে ফেলে নির্মাণ করা হচ্ছে ডুয়েল গেজ সিঙ্গেল লাইন। এ রেলপথ নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে আশপাশে নির্মাণ করা এমন পথের প্রায় সাতগুণ। বিষয়টি ব্যাপক অনুসন্ধানের দাবি রাখে। পুরো পথে একটি অস্থায়ী রেলপথ তৈরি করা হবে, নির্মাণকাজ শেষ হলে যা তুলে ফেলা হবে। বিশেষজ্ঞদের মতে, এটি অর্থের অপচয়। আর খোদ রেলের প্রকৌশলীরাই বলছেন, এ সময়ে সিঙ্গেল লাইন নির্মাণ অদূরদর্শিতার চূড়ান্ত উদাহরণ। বর্তমান মিটার গেজ লাইন অক্ষুণ্ন রেখে পাশ দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে দেখা উচিত। আখাউড়া-সিলেট সিঙ্গেল লাইন ডুয়েল গেজে রূপান্তর’ প্রকল্পে কিলোমিটার প্রতি ৬৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় হবে। এ প্রকল্প নিয়ে ১১টি প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। চলমান রেললাইন মিটার গেজ হতে ডুয়েল গেজে রূপান্তরের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে জুলাইয়ে পাঠানো ওই চিঠিতে। জানতে চাওয়া হয়েছে, বর্তমান মিটার গেজের পাশাপাশি আরেকটি ডুয়েল গেজ লাইন স্থাপনে সমস্যা কোথায়; জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পের চেয়ে এ প্রকল্পের খরচ দ্বিগুণ হওয়ার কারণ কী; সিলেট এলাকা পাহাড়ি হওয়ায় সেখানে মাটির কাজে খরচ কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটি অনেক বেশি হচ্ছে কেন? রেলপথ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব প্রশ্নের জবাবও পাঠিয়েছে। কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ডুয়েল গেজ সিঙ্গেল লাইন বাস্তবায়নে প্রতি কিলোমিটারে ব্যয় ১০ কোটি ৩৭ লাখ টাকা হলেও একই অঞ্চলের আখাউড়া-সিলেট রেলপথ নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় ৬৭ কোটি ৩৮ লাখ টাকা হবে কেন?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code