সিলেট ল’ কলেজ ২০২০-২১ সেশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট ল’ কলেজ ২০২০-২০২১ সেশনের ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ল কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। এই মহৎ পেশাকে কাজে লাগিয়ে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এ ধরনের একটি ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. হাবিব, শাকের আহমদ, সাগর আহমদ, জাওয়াদ আহমদ, আবু সাঈদ, মন্নান আহমদ, আশিক আহমদ, সুলেমান আহমদ, মিলাদ আহমদ, সামাদ আহমদ, গুলক, এনি, প্রিয়াংকা, রুজিনা বেগম, মঈন আহমদ, আব্দুর রহমান, লাভলী বেগম, রবিন আহমদ, আলী আহমদ, এনামুল, রেশমা, আলীম আহমদ, রিয়াদ আহমদ, ইয়াসিন আহমদ, মাহমুদ আহমদ, ফাহাদ আহমদ, হাসান আহমদ, রুমন আহমদ, কামরুল ইসলাম, সায়েম আহমদ, জাকারিয়া আহমদ, বাপ্পা, রিপন, তনিয়া, তাহিরা, সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code