লকডাউনের ৮ম দিনে  মামলা, আটক এবং জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টঃ 

Manual5 Ad Code

করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধি নিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৯৭টি টহল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।

এরই ধারাবাহিকতায় লকডাউনের ৮ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের  অভিযানে  সিএনজি ১৩টি, মোটরসাইকেল ০৫টি প্রাইভেট কার ০১টি মামলা ও অন্যান্য ০৪টি সহ সর্বমোট ২৩টি মামলা এবং সিএনজি ১২টি, মোটরসাইকেল ০৬টি, প্রাইভেট কার ০১টি, অন্যান্য ১২টি সহ মোট ৩১টি যানবাহন আটক করা হয়।

Manual8 Ad Code

এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ০৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট  ৩৮,২০০/- টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code