আজ থেকে সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটে শিক্ষার্থীদের করোনা প্রতিষেদক টিকা দেওয়া শুরু হচ্ছে। সিলেটে প্রথম ধাপে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রথম দিন সিলেট মহিলা কলেজ ও এমসি কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সিলেট এমসি ও মহিলা কলেজে স্থাপিত বুথে তাদের টিকা দেওয়া হবে।

Manual3 Ad Code

জানা যায়, গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরু হলে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর গত আগস্টে খুলে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের টিকার আওতায় আনার কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে টিকা পেলেও স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ছিলেন টিকার বাইরে। তবে গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ জন শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়। তাদের পর্যবেক্ষণে রাখার পর গত পহেলা নভেম্বরে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়।

Manual4 Ad Code

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের মতো সিলেটেও শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। সেক্ষেত্রে টিকাদান কেন্দ্র হতে হবে শীততাপ নিয়ন্ত্রিত। তবে সিলেটের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শীততাপ নিয়ন্ত্রিত রুম। এ অবস্থায় সিলেট মহিলা কলেজ ও এমসি কলেজের দুটি কক্ষকে টিকাদান বুথ হিসেবে ব্যবহার করা হবে। প্রথম ধাপে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরীক্ষার্থীদের টিকা নিতে নিবন্ধনের প্রয়োজন হবে না। এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও কলেজের দেওয়া তালিকার মাধ্যমেই টিকা দেওয়া হবে। আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code