সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র লোগো ব্যবহারে বিধিনিষেধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্টঃ সংগঠনের লোগো ও নাম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরি পরিষদ, নবগঠিত উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যরা।

Manual6 Ad Code

স্থানীয় সময় বুধবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে আয়োজিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর. সি টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি আব্দুল জব্বার খান মুরাদ, রিয়াজ উদ্দীন কামরান, সম্মানিত উপদেস্টা মোঃ মেহবুব, মামুন আহমেদ, সাবেক সহ সভাপতি মুকুল হক, শাহনেওয়াজ কোরেশী, কার্যকরি পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার, সহ সম্পাদক সামুন মাহমুদ, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহা।

আয়োজিত যৌথ সভায় সংগঠনের আগামি দিনের কর্মসুচি চুড়ান্ত করার হয় বলে জানান সাধারন সম্পাদক আর. সি টিটো। তিনি বলেন, অনেকেই সংগঠনের অনুমতি ব্যতিরেকে লোগো ও নাম ব্যবহার করছে। তাই বিষয়টি যৌথ সভায় উত্থাপিত হলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে সবাই মতামত দেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code