সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খানকে বিদায় সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual3 Ad Code

সিলেট অফিস

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খানকে বদলীজনিত বিদায় উপলক্ষে নগরভবনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরভবনের সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূরের পরিচালনায় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান। এ সময় তিনি সিসিকে তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রাজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্ণেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার মো. জামিলুর রহমান, লাইসেন্স অফিসার রুবেল আহমদ প্রমুখ। এ সময় সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষ পর্বে মতিউর রহমান খানের হাতে সিসিক এবং রাজস্ব বিভাগের শাখাসমূহের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, মতিউর রহমান খানকে সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খানকে বিদায় সংবর্ধনা
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code