সিয়ামের ব্যতিক্রম সফর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মানুষ নয়, সহশিল্পী এক পোষ্য কুকুর। তার সঙ্গে সময়-আবেগ-দৃশ্য মিলিয়ে করতে হয়েছে শুটিং। প্রথমবারের মতো এই ব্যতিক্রম অভিজ্ঞতার স্বাদ নিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মুক্তির মিছিলে থাকা দীপংকর দীপন নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং করতে গিয়েই মানুষ ও পোষ্যের অদ্ভুত রসায়নের অনুভূতি পেলেন তিনি।

সম্প্রতি ছবিটি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আড্ডায় বসেছিল ‘অন্তর্জাল’ টিম। সেখানে অভিজ্ঞতার বয়ান দিতে গিয়ে সিয়াম বলেন, ‘কাজের কম-বেশি অভিজ্ঞতা হয়েছে। কিন্তু যেটা কখনও হয়নি, সেটা হলো আমি কোনও অ্যানিমেলের সঙ্গে সিনেমার চরিত্র হিসেবে শুটিং করিনি। আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন; একজনকে বলতে পারবেন যে, কান্নার সিকোয়েন্স হচ্ছে না, আমরা একটু সময় নিই, ইমোশনালি ইনভলভ হই, তারপর করি। কিন্তু আপনার সঙ্গে যদি একটা কুকুর থাকে, যে আপনার সঙ্গী, একজন আর্টিস্ট, তার ইমোশন আপনি কীভাবে আনবেন? আর সেই কুকুর তো আমার না। তো ওখানে গিয়ে ওর সঙ্গে আমার সম্পর্ক তৈরি করতে হয়েছে।

Manual1 Ad Code

এই ফাঁকে জানা দরকার, সিয়ামের সঙ্গে অভিনয় করা কুকুরটির নাম টোটো। এটি মূলত নির্মাতা দীপংকর দীপনের পোষ্য। সাধারণত শুটিংয়ের আগে নির্মাতা ও তার সহযোগীরা লোকেশন রেকি করতে যান। বিভিন্ন স্থানে গিয়ে ছবির গল্পের সঙ্গে স্থান বাছাই করে আসেন। সিয়াম জানান, তিনি প্রথমবারের মতো কোনও সিনেমার রেকিতে গেছেন এই ‘অন্তর্জাল’র সূত্রে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code