

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: সিনেমা হলে চলছে সিয়াম-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’। করোনা পরিস্থিতির মধ্যে সিনেমা হলে দর্শক উপস্থিতি মন্দের ভালো। তবে স্টার সিনেপ্লেক্সে প্রথম কয়েক দিন হাউসফুল গেছে ছবিটি। এটাকে ছবির সফলতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিজয় দিবসে ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায়। প্রদর্শনীতে উপস্থিতি ছিলেন জনপ্রিয় তারকা, সাংবাদিকসহ ছবির কলাকুশলীরা। এ সময় পরীমনি তার সহশিল্পী সিয়াম আহমেদকে বিন্দাস (চমৎকার) অভিনেতা বলে মন্তব্য করেছেন। পরীমনি বলেন, “সিয়াম বিন্দাস অভিনেতা। আমি পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সিয়াম সেরা। এটাই তার সঙ্গে আমার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতে আমাদের জুটিকে লুফে নিয়েছে দর্শক। সামনে সিয়ামের সঙ্গে বেশি বেশি কাজ করতে চাই। আমাদের জুটির আরো একটি ছবি আসছে সামনে। সেটাও দর্শক গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।”এদিকে পরীমনির প্রশংসা করতে ভোলেননি সিয়াম। তিনি বলেন, “ছবিটি নিয়ে আমার প্রত্যাশা ছিল জিরো। তারপরও যে ছবিটি থেকে এত ভালো সাড়া পাব, ভাবতে পারিনি। পরীমনি খুব ভালো অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে তিনি দারুণ। আসলে দর্শক যদি সিনেমা দেখেন, তাহলে আমাদের পরিশ্রম সফল হয়। আরো ভালো কিছু করার আগ্রহ জাগে।”নাটকের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি