সীতাকুণ্ডের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা উচিত ছিল: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ ঢাকা, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৯ জন নিহতের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অন্য যেকোনও দেশে এমন ঘটনা ঘটলে শোক ঘোষণা করা হতো। আমেরিকাতে যে বাচ্চাগুলো মেরে ফেললো, তখনই আমেরিকা জাতীয় শোক ঘোষণা করেছে।’ সোমবার (৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন মির্জা ফখরুল।

সীতাকুণ্ডের বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনা তদন্তে ‘নিরপেক্ষ কমিশন’ দাবি করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি মনে করি, এ ঘটনার জন্য অবিলম্বে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা উচিত। এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করা দরকার।’

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code