সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করছে নিউজিল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিউজিল্যান্ড সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করবে। তবে অক্টোবরের আগে সীমান্ত পুরোপুরি খুলে দেবে না। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বৃহষ্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বাদবাকী বিশ্বের সাথে নিউজিল্যান্ডের সংযোগ তৈরিতে ৫ স্তরের পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, আবার শুরু করার সময় এসেছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বে নিউজিল্যান্ডই সবেচেয়ে বেশি সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের জন্য আর্ডানের ওপর চাপ তৈরি করা হয়।

Manual4 Ad Code

আর্ডান বলেন, পরিবার পরিজন ও বন্ধুদের একত্রিত হওয়া প্রয়োজন। আমাদের ব্যবসা বাড়াতে দক্ষতা প্রয়োজন। নতুন যোগাযোগের জন্য রপ্তানীকারকদের অন্যান্য দেশে ভ্রমণ করা দরকার।

Manual7 Ad Code

আর্ডান আরও বলেন, নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ টিকার দুটি ডোজ এবং অনেকেই বুস্টার ডোজ পাওয়ার কারনে এখন পরিবর্তন আনা সম্ভব। এদিকে, কোয়ারেন্টাইন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেও তা পুরোপুরি তুলে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code