সুইডেন উপকূলে সন্দেহভাজন ‘রুশ গুপ্তচর’ তিমি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে হুনেবোস্ট্র্যান্ডে একটি সন্দেহভাজন তিমি দেখা গেছে। তিমিটিকে রুশ নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর বলে সন্দেহ করছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা। রবিবার সুইডেন উপকূলে দেখা গেছে তিমিটিকে।

Manual5 Ad Code

বেলুগা প্রজাতির তিমিটিকে ২০১৯ সালে নরওয়ের উপকূলে দেখা গিয়েছিল। প্রায় ৩ বছর ধরে নরওয়ে উপকূলে থাকলেও হঠাৎ করেই গতি বাড়িয়ে সুইডেন উপকূলে পাড়ি জমায়।

Manual6 Ad Code

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্টিন স্ট্রান্ড বলেন, ‘হঠাৎ করে তিমিটির গতি বাড়ানোর কারণ সম্পর্কে আমরা অবগত নই। স্বাভাবিক পরিবেশ থেকে খুবই দ্রুত দূরে চলে এসেছে তিমিটি।’

তিমিটিকে যখন নরওয়ে উপকূলে পাওয়া যায়, তখন সেটির গলায় বাঁধা ফিতার সঙ্গে একটি অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল। পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি রুশ নির্মিত ক্যামেরা। এ কারণেই এটিকে রাশিয়ার গুপ্তচর তিমি হিসেবে সন্দেহ করা হচ্ছে। এছাড়া মানুষের সংস্পর্শে প্রাণীটিরর অভ্যস্ততা লক্ষ্য করা গেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code