সুদানের স্বাস্থ্য খাতে হামলা বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual6 Ad Code

দানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাকেন্দ্রের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। উত্তর দারফুর অঞ্চলে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জনের বেশি নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর শনিবার (২৫ জানুয়ারি) এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গেব্রিয়াসিস বলেছেন, এল ফাশের এলাকার একমাত্র কার্যক্ষম চিকিৎসাকেন্দ্র এখন সৌদি টিচিং ম্যাটেরনাল হসপিটাল। সেখানে প্রসূতি ও স্ত্রী রোগ সেবা, সার্জারি ও শিশু রোগ বিভাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানাই।

সুদানের সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হয়। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, কয়েক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ও দেশের অর্ধেক জনগোষ্ঠী চরম খাদ্য সংকটে পড়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code