ইউক্রেনে বড়দিনে যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে চলমান যুদ্ধে বড়দিনে যুদ্ধবিরতির জন্য কোনও প্রস্তাব পায়নি রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন, বড়দিনের আগে তাদের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু করার জন্য। যা প্রায় দশ মাসের যুদ্ধে শান্তিচুক্তির পক্ষে প্রথম পদক্ষেপ হবে।

Manual3 Ad Code

বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জানতে চাওয়া হয়েছিল বড়দিনে যুদ্ধবিরতির কোনও প্রস্তাব রাশিয়া পেয়েছে কিনা। জবাবে তিনি বলেন, না, কারও কাছ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি। বিষয়টি এজেন্ডায় নেই।

Manual7 Ad Code

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর দেশটির অনেক ভূখণ্ড দখল করেছিল রাশিয়া। কিন্তু টানা পাল্টা আক্রমণের পর রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের প্রায় অর্ধেক পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। গত মাসে উভয়পক্ষই ভূখণ্ড দখলে তেমন কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code