সুনামগঞ্জ মন্দির পাহারা দিচ্ছে কওমি মাদরাসার ছাত্ররা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ শহরের মন্দির পাহারা দিচ্ছে কওমি মাদরাসার ছাত্ররা। সোমবার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলার খবর এলে সুনামগঞ্জের সচেতন নাগরিক, মাদ্রাসার ছাত্ররা শহরের বিভিন্ন মন্দিরে অবস্থা নিয়ে পাহারা দেন। সোমবার ফজরের নামাজের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করেন।

Manual7 Ad Code

ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় ফজরের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

Manual2 Ad Code

সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক আম্মার আহমদ জানান, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এ শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই বোন, তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে অবস্থান নিয়েছি। যে কয়দিন লাগে আমরা শহরের মন্দিরগুলোতে পাহারা দিয়ে যাব ইনশাআল্লাহ।

সূত্র: সিলেটের ডাক

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code