সুন্দর দাঁত ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ব্যক্তি মাত্রই সৌন্দর্যের পূজারি। আর এই সৌন্দর্য প্রকাশিত হয় সুন্দর মুখ অবয়ব ও সুন্দর দাঁতের মাধ্যমে। সুন্দর চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে আঁকা-বাঁকা, ফাঁকা ও উঁচু-নিচু দাঁতের কারণে।

Manual2 Ad Code

একথা সত্য যে, এ সমস্যায় দেশের অসংখ্য মানুষ ভুগছেন। অথচ অধিকাংশ মানুষ এ সমস্যার কারণ ও প্রতিকার সম্বন্ধে তেমন কিছু জানেন না। সামাজিকভাবে ভালো অবস্থান তৈরিতে আপনাকে হতে হচ্ছে হেয়-প্রতিপন্ন। প্রাণ খোলা হাসি অনেকটাই মুছে যাচ্ছে আপনার জীবন থেকে। কারণ দাঁতের সমস্যা। অথচ একটু সচেতন হলেই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সহজেই। ফলে সুস্থ, সুন্দর দাঁত যেমন আপনার ব্যক্তিত্বকে করবে উজ্জ্বল তেমন আপনাকে দেবে প্রাণবন্তভাব। তাই এখনিই সময় সচেতন হওয়ার ও সচেতন করার।

Manual6 Ad Code

আঁকা-বাঁকা, ফাঁকা ও উঁচু-নিচু দাঁত কেন হয়:

নির্দিষ্ট বয়সের আগে দুধের দাঁত ফেলে দিলে

দীর্ঘদিন পর্যন্ত দুধ দাঁত থেকে গেলে

অতিরিক্ত কোন দাঁত থাকলে, কোন দাঁত কম থাকলে

Manual7 Ad Code

দাঁতের আকার চোয়ালের তুলনায় বড় বা ছোট হলে

Manual3 Ad Code

বংশগত কারণে

বাচ্চাদের আঙ্গুল চোষার অভ্যাস থাকলে

নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নিলে

দাঁত ও তার চারপাশের পেশির (জিহবা, গাল, ঠোঁট) মধ্যে ভারসাম্য না থাকলে

দাঁতের ওপর ঠোঁটের নিয়ন্ত্রণ না থাকলে বা বেশি নিয়ন্ত্রিত হলে

মুখের মধ্যে কোন টিউমার বা সিস্ট থাকলে

আঘাতজনিত কারণে

সিস্টেমিক ও লোকাল অসুখের কারণে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code