

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো। সপ্তাহ কয়েক আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল।তবে তখন তিনি তার হাসপাতালে থাকার বিষয়টি বিতর্কিতভাবে গোপন রেখেছিলেন।প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য গত ডিসেম্বরের পর জানুয়ারিতেও জনসাধারণের দৃষ্টি থেকে কার্যকরভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন অস্টিন।অস্টিন প্রাথমিকভাবে তার রোগ শনাক্ত ও চিকিৎসা উভয় বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনসহ সরকারের বাকিদের কাছ থেকে গোপন রেখেছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তিনি সুস্থ্য হয়ে উঠছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী