সূর্যের ফিফটি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

স্যামসনের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করছে ভারত। সূর্যকুমার যাদব ২৩ বলে ফিফটি করেছেন। দশম ওভারে রিশাদকে ৫ ছক্কা মেরেছেন স্যামসন।

ভারতের দ্রুততম ১০০

Manual7 Ad Code

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৮২ রান দিয়েছে। সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার ঝড় তুলেছেন। মাত্র ২২ বলে ফিফটি করেছেন সাঞ্জু। ৭.১ ওভারে ১ উইকেটে ১০০ ছাড়ায় ভারত। তার সঙ্গে ক্রিজে আছেন সূর্যকুমার যাদব। এটাই তাদের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

তানজিম ভাঙলেন ওপেনিং জুটি

প্রথম দুই ওভারে ২৩ রান তোলা ভারতের ওপেনিং জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। মাত্র ৪ রানে অভিষেক শর্মাকে মেহেদী হাসানের ক্যাচ বানান তিনি।

Manual8 Ad Code

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ টসে হেরেছে। ভারত আগে ব্যাটিং নিয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code