সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিএনপি নেতা মো. শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় মো. শাহজাহানের ছেলে ডিএম আমিরুল ইসলাম অমরের রাজধানীর যাত্রাবাড়ীর বাসায় এ উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা বিএনপির নেতারা।

Manual6 Ad Code

মো. শাহজাহানের বাড়ী মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ছেলের বাসায় অবস্থান করছেন।

ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় রাবার বুলেট ও পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সহসভাপতি মো. শাহজাহানসহ উপজেলার প্রায় ৭০ থেকে ৭৫ জন নেতাকর্মী আহত হন।

Manual8 Ad Code

এরপর ওই হামলার আঘাতে মো. শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সারা দেশে বিভিন্নসময় যারা সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মো. শাহজাহানের নাম পাঠানো হয়েছিল।

Manual5 Ad Code

এরপর থেকেই দীর্ঘ ৫ বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মো. শাহজাহানের খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমান এবার মো. শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন।

তিনি বলেন, সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে; কিন্তু এরপরও সরকারের শেষ রক্ষা হবে না কারণ দেশের অধিকাংশ জনগণ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। জনগণের বিজয় হবেই। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবেই।

সাবেক এই এমপি বলেন, আওয়ামী বাহিনীর অত্যাচার নির্যাতনে অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরই অংশ হিসেবে দুই চোখ হারিয়ে মো. শাহজাহান অন্ধত্ব জীবন অতিবাহিত করছেন। বিএনপি দলের জন্য তা এই ত্যাগকে সব সময় স্মরণ রাখবে। হয়তো বিএনপি তার চোখ ফিরিয়ে দিতে পারবে না, তবে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করাই হবে বড় প্রাপ্তি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন, মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, বিএনপি নেতা আরিফ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহানের ছেলে ডিএম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code