৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বিএনপির

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তিন দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

Manual4 Ad Code

রোববার ( ২৪ ডিসেম্বর ) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাসহ আরও অনেক দলও এই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।

Manual8 Ad Code

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার একই কর্মসূচি পালন করে দলটি। একই দাবিতে আজ রোববার সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করে দলটি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code