সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া দিল ভারত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া উপহার দিলেন ভারত সরকার।রোববার (৪ এপ্রিল) দুপুর ১টার সময় পেট্রাপোল-বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।

Manual4 Ad Code

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে. কর্ণেল আরকে সাজেত। দু’দেশের বিজিবি-বিএসএফ সরেজমিনে উপস্থিত থেকে ঘোড়া হন্তান্তর করা হয়।

Manual8 Ad Code

যশোর ৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার  সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা এসেছে। সেনাবাহিনী’র ট্রাকে করে ঘোড়া গুলো ঢাকা নিয়ে যাওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code