সেনাবাহিনীর কিরাত ও আজান প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঢাকা সেনানিবাসে সদর দফতর ৮৬ সতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর আন্তঅঞ্চল কিরাত ও আজান প্রতিযোগিতা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Manual2 Ad Code

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া কিরাতে ঘাটাইল অঞ্চলের করপোরাল সাব্বির আহমেদ এবং আজানে চট্টগ্রাম অঞ্চলের সৈনিক হুসাইন শেখ প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাটি গত ১৯ মার্চ শুরু হয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code