সেনাবাহিনী প্রধানের সঙ্গে কানাডার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোই প্রেফনটেইন বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য  সাক্ষাৎ করেন।

Manual2 Ad Code

এ সময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল এ্যাফেয়ার্স) মিসেস এ্যাঞ্জেলা ডার্ক এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।

Manual4 Ad Code

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য কানাডার হাই কমিশনারকে ধন্যবাদ জানান। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code