সেনা নিয়োগের ঘোষণায় পালাচ্ছেন যুবকরা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: মিয়ানমারে সম্প্রতি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তারপর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন যুবকরা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মান্দালাতে থাই দূতাবাসের সামনে ভিসাপ্রার্থীদের ভিড়ের চাপে নিহত হয়েছে অন্তত দুইজন। আহত আরও বেশ কয়েকজন। ইয়াংগুনে থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভোর সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুবকরা। ভিসাপ্রার্থী এক কিশোরী বলেন,ভোরে এসে যখন লাইনে দাঁড়াই,তখনও দেখি আরও ৪০ জন আগেই এসে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে তিনশ লোক জড়ো হয়।এরকম পরিস্থিতি থাইল্যান্ডের ভিসা অফিস বন্ধের আশঙ্কা করছেন তারা। ভিসাপ্রার্থী এক যুবক জানান, বিদেশি শত্রুদের সাথে আমরা লড়াই করছি না।নিজেদের সাথেই লড়াই করছি। সেনাবাহিনীতে যোগ দিলে নিজ দেশের লোককেই মারতে হবে। তাই তারা দেশ ছেড়ে পালাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code