সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস:

Manual8 Ad Code

লেবানন থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠন ও নবগঠিত সরকারকে সহযোগিতার বার্তা দিতে বৈরুত সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (১৭ জানুয়ারি) লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

Manual5 Ad Code

বৈঠকে লেবননে ইসরাইলি হামলার বিষয়টিও উঠে আসে। এ সময় ম্যাক্রোঁ জানান, ফ্রান্স চায় লেবানন থেকে দ্রুত সব সেনা প্রত্যাহার করবে ইসরাইল। লেবাননের সার্বভৌমত্ব রক্ষাকে সমর্থন করেন বলেও আউনকে জানান ফরাসি প্রেসিডেন্ট।

বৈঠকে ফ্রান্স-লেবাননের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন ম্যাক্রোঁ বলেন, লেবাননের নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে পাশে থাকবে ফ্রান্স।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code