সেনা সংখ্যা ৭ গুণ বৃদ্ধির ঘোষণা ন্যাটোর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ঘোষণা দিয়েছে, তাদের হাই রেডিনেস সেনার সংখ্যা সাতগুণ বাড়ানো হবে। শীতল যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় রদবদল। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো জোটটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ন্যাটোর রেসপন্স ফোর্স (এনআরএফ)-এ বর্তমানে প্রায় ৪০ হাজার সেনা রয়েছে। জোটের ওয়েবসাইট অনুসারে, এনআরএফ দ্রুত মোতায়েন এবং অভিযানের চাহিদা অনুসারে এই বাহিনীর আকার ও সামর্থ্য কমানো-বাড়ানোর সুযোগ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code