সেন্সরে জমা হলো ‘পাপ-পুণ্য’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র শেষ সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। সিনেমাটি গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। ওইসময়ে সিনেমাটি বিভিন্ন কারণে মুক্তি দেওয়া যায়নি। এরপর তো করোনার কারণে হল বন্ধ ছিল। এখন হল খুলে দিয়েছে। তাই প্রযোজক চাইছেন সিনেমাটি দর্শকদের সামনে আনতে। সেন্সরের পর কবে সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে? সেলিম সারাবাংলাকে বলেন, আমি ছবিটি বানিয়ে দিয়েছি। এখন প্রযোজক সিদ্ধান্ত নিবেন কবে মুক্তি দিবেন। তাছাড়া করোনার পর দর্শক এখনও হলে আসছে না। সেটাও বিবেচনার বিষয়। ২০১৯ সালের ২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় ‘পাপ-পুণ্য’ ছবির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code