সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত ৭

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার পর্যটকেরা সেলফি তুলতে গেলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান আহমাদ লুতফি জানান, শনিবার নৌকাটির ২০ আরোহীর সবাই গ্রুপ ছবি তুলতে হঠাৎ করে এক পাশে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। ২০ জন মানুষ নৌকার ডান পাশে চলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাটি ডুবে যাওয়ার পর ১১জনকে উদ্ধার করা হয় আর সাত জনের মরদেহ পাওয়া যায়। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই জন। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি কিভাবে চলতে পারলো তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code