সৈয়দ আনাস পাশাকে সভাপতি করে নির্মূল কমিটি যুক্তরাজ্যের নতুন কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার শেষ পর্বে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশাকে সভাপতি এবং বাচিক শিল্পী মুনিরা পারভিন ও সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছর সংগঠনকে নেতৃত্ব দিতে গঠন করা হয়েছে নতুন কার্যকরী কমিটি।

১৩ নভেম্বর, রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভিনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭১ এর ১৪ই ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবী, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ, ৭৫ এর ১৫ই আগষ্ট ঘাতকের বুলেটে প্রাণ বিসর্জন দেয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সদস্য, ৩রা নভেম্বর জেল হত্যার শিকার জাতীয় নেতৃবৃন্দসহ ৭৫ পরবর্তী সময়ে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভিন এ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। কোষাধ্যক্ষ এনামুল হক আর্থিক রিপোর্ট ও সাংগঠনিক সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল উপস্থাপন করেন সাংগঠনিক রিপোর্ট ।

এরপর রাজনৈতিক রিপোর্ট উত্তাপন কালে সংগঠনের সহসভাপতি নিলুফা ইয়াসমীন হাসান ১৯৭১ সালের গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং আদালতের রায়ে দন্ডিতসহ বিদেশে পলাতক ২০জন যুদ্ধাপরাধীকে অবিলম্বে বাংলাদেশের হাত তুলে দেয়ার দাবী জানিয়ে বলেন, ‘বাংলাদেশে ফিরিয়ে না দেয়া পর্যন্ত এই যুদ্বাপরাধীরা যে যে দেশে পালিয়ে আছে সেই দেশের কারাগারে তাদের প্রেরণ করার দাবি জানাচ্ছি।’

এ সভায় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক সুলতান শরীফ, প্রবাসী মুক্তিযুদ্ধ সংগঠক মাহমুদ এ রউফ, রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক হামিদ মোহাম্মদ প্রমূখ।

সাধারণ সভার শেষ পর্বে আগামী এক বছরের জন্য গঠিত হয় সংগঠনের নতুন কমিটি।

সংগঠনের তিন উপদেষ্ঠা প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান শরীফ, প্রবাসী মুক্তিযুদ্ধ সংগঠক মাহমুদ এ রউফ, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, সিনিয়র সাংবাদিক ও লেখক হামিদ মোহাম্মদ এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য, ইউরোপীয়ান কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লার পরিচালনায় অনুষ্ঠিত এই পর্বে সৈয়দ আনাস পাশাকে সভাপতি এবং মুনিরা পারভিন ও স্মৃতি আজাদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।

Manual3 Ad Code

পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন:

সভাপতি: সৈয়দ আনাস পাশা।
সহসভাপতি: মতিয়ার চৌধুরী, নিলুফা ইয়াসমীন হাসান, হরমুজ আলী, জামাল আহমেদ খান, নাজমা হোসেইন, হিফজুর রহমান খান (মিডল্যান্ড) ও মকিস মনসুর (ওয়েলস)।

সাধারণ সম্পাদক: মুনিরা পারভিন ও স্মৃতি আজাদ।

সহকারী সাধারণ সম্পাদক: শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও জুয়েল রাজ।

Manual4 Ad Code

কোষাধ্যক্ষ: মো: এনামুল হক।

Manual2 Ad Code

সাংগঠনিক সম্পাদক: সুশান্ত দাশ প্রশান্ত।

Manual6 Ad Code

তথ্য ও গবেষণা সম্পাদক: রুকসানা পারভিন জোসনা।

প্রেস সেক্রেটারী: আবু সালেহ মোহাম্মদ মাসুম

প্রকাশনা সম্পাদক: রুমানা রাখি

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সেলিনা আখতার জোসনা।

নির্বাহী সদস্য: সৈয়দ এনামুল ইসলাম, নুরুদ্দিন আহমেদ, পুস্পিতা গুপ্ত, আন্জুমান আরা অন্জু, কাউন্সিলার মঈন কাদরী, জেসমিন চৌধুরী (ওয়েলস) ও মোহাম্মদ গোলাম কিবরিয়া। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code