সোনার হরফে কোরআন লিখে ইতিহাস গড়লেন তিনি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: স্বচ্ছ কালো সিল্কের উপর চক চক করছে কোরআনের হরফগুলো। সোনা ও রুপা দিয়ে লেখা। ১৬৪ ফুট সিল্কের উপর মূল্যবান ধাতু দিয়ে সম্পূর্ণ কোরআন লিখে ইতিহাস গড়েছেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে। -খবর আনন্দবাজারের। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআন নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর।

২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়। এ নিয়ে তখন হৈ চৈ পড়ে যায়। এবার আরও একবার খবরের শিরোনামে কোরআন। সোনা ও রুপার হরফে সম্পূর্ণ কোরআন লিখতে তুনজালে মেমেদজাদের সময় লেগেছে প্রায় তিন বছর। সিল্কের উপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী।

Manual6 Ad Code

১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামীয় শিল্পকলা। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। তিনি বলেন, সিল্ক দিয়ে তৈরি কোরআন কোনভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনেনি। কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code